০৯ ফেব্রুয়ারি , ২০১৭ ১৭:৪৪
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার বিকেলে কার্যালয় থেকে এক কর্মচারিকে আটক করার সময় দুর্নীতি দমন কমিশনের সাথে কার্যালয়ের অন্যান্য কর্মচারিদের বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টার সময় জেলা প্রশাসক কার্যালয় থেকে অফিস সহকারি আজিজুর রহমানকে গ্রেপ্তার করে দুদক তবে বাইরে নিয়ে আসার সময় অন্যান্য কর্মচারিদের সাথে দুদকের বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে আজিজুর রহমানকে ছিনিয়ে নেন কর্মচারিরা।
এ সময় তারা জেলা প্রশাসকের অনুমতিসাপেক্ষে গ্রেপ্তারের দাবি জানান। তার বিরুদ্ধে অভিযোগ কী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে জেলা প্রশাসন কার্যালয়ে দুদকের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কর্মচারিরা।
আপনার মন্তব্য