০৯ ফেব্রুয়ারি , ২০১৭ ২১:০২
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৯)। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাব জানায় বুধবার (০৮ ফেব্রুয়ারি) র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দক্ষিণ শাহাপুর বাজার থেকে ১৪২ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করে র্যাব।
আটককৃতরা হচ্ছে- শ্রীমঙ্গল থানার কুঞ্জুগঞ্জ গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র শাহিন মিয়া (৩০) ও একই থানার কামারগাঁও গ্রামের মো. জবরু মিয়ার পুত্র মো. মান্নান (৩২)।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় দীর্ঘদিন যাবৎ মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় তারা মাদক বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও আটককৃতদের মাধবপুর থানায় থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আপনার মন্তব্য