দিরাই প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি , ২০১৭ ২৩:০৪

দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জন্মদিনে সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের ৭২তম জন্মদিনে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংঘটনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দিরাই পৌর শহরের উপজেলা রোডস্থ আনোয়ার পুর বাসভবনে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট শামছুল ইসলাম, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দার, সহ সভাপতি সিরাজদ্দৌলা তালুকদার, দিরাই পৌর সভার প্যানেল মেয়র বিশ্বজিত রায়, আওয়ামী লীগ নেতা মজির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিকাশ রায়, জগদল ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন মঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, যুবলীগ নেতা মোহন চৌধুরী, আলী আহমদ, ময়না মিয়া প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের কার্যালয়ে এক সভা অনুষ্টিত হয়। সভায় সুরঞ্জিত সেনগুপ্তের দীর্ঘদিনের রাজনৈতিক সহচর এডভোকেট শামছুল ইসলাম বলেন সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন আমাদের রাজনৈতিক আলোকবর্তিকা, তাঁর মৃত্যুতে দেশ ও জাতির যে অপুরণীয় ক্ষতি হয়েছে তা ভাষা প্রকাশ করা সম্ভব নয়। সুরঞ্জিত সেনগুপ্তের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের মহান কীর্তি ধরে রাখতে এবং সুরঞ্জিত সেনগুপ্তের অসম্পন্ন কাজকে সম্পুর্ণ করতে যোগ্য ও পরীক্ষিত নেতাদের এগিয়ে আসতে হবে, যোগ্য নেতৃত্ব আসলে সুরঞ্জিত সেনগুপ্ত আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন।

আপনার মন্তব্য

আলোচিত