১০ ফেব্রুয়ারি , ২০১৭ ১৩:৩৪
গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারিতে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় মৃত ৩ শ্রমিকের মধ্যে দুজনের লাশ সুনামগঞ্জ থেকে উদ্ধার করেছে সুনামগঞ্জ পুলিশ।
উদ্ধার করা দুই লাশের পরিচয় সনাক্ত করেছে পুলিশ। তারা হলেন সুনামগঞ্জ সদরের গুলেরগাঁওয়ের জাকির হোসেন (২০) ও তোলা মিয়া (২৫)। তবে অপর শ্রমিকের পরিচয় এখনও জানা যায়নি।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোয়ারিতে কর্তব্যরত অন্যান্য শ্রমিকদের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পারি নিহতদের লাশ সুনামগঞ্জ এবং দিরাইয়ে গুমের উদ্দেশ্যে রাতেই সরিয়ে নেওয়া হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে আমরা স্থানীয় পুলিশের সহায়তায় দুই জনের লাশ উদ্ধার করে তাদের পরিচয়ও নিশ্চিত করতে পেরেছি। তবে অন্য জনের লাশ এখনও পাওয়া যায়নি।
উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আপনার মন্তব্য