১১ ফেব্রুয়ারি , ২০১৭ ১৫:৫৯
তথ্য-সূত্র : স
সিলেট মহানগরীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কার্যক্রম শুরু হয়।
৬ সদস্যের এই কমিটির ৫ জন সদস্যের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা এনায়েত উদ্দিন আহমদ।
সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর মুক্তিযোদ্ধা যাচাই কমিটির সদস্য সচিব ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, মহানগর কমান্ডার ভবতোষ বর্মন রানা, মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এনায়েত উদ্দিন, চিত্তরঞ্জন দেব।
সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর কমান্ডার ভবতোষ বর্মন রানা জানান, সিলেট মহানগরীর মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির জন্য নতুন করে ৭৬ জন আবেদন করেছেন।
তিনি আরও জানান, আগামী সোমবার (১৩ ফেব্রুয়ারি) যাচাই-বাছাই কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। সেখানে আবেদনকারী ৭৬ জনের মধ্যে ১৫ জনকে উক্ত সভায় উপস্থিত থেকে নিজেদের সমর্থনে সাক্ষ্যসহ বক্তব্য দিতে বলা হয়েছে। এছাড়াও যাচাই-বাছাই কমিটির অপর সদস্য মনাফ খানকে কেন্দ্রীয় নির্দেশে কমিটি থেকে গতকাল (১০ ফেব্রুয়ারি) বাদ দেয়া হয়েছে এবং তার স্থলে মমতাজ আলীকে কমিটিতে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে অন্তর্ভুক্ত মমতাজ আলী বিগত ৪/৫ মাস আগে মারা যান।
উল্লেখ্য, গত কয়েকদিন থেকে সিলেট মহানগরীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে সিলেট জেলার বাসিন্দা নন ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য প্রশিক্ষন গ্রহন করেন নি, এমন ২ জনের অন্তর্ভুক্তি বাতিলের জন্য আপত্তি জানিয়েছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কাছে আবেদন করেন সিলেটের ৬৫ জন মুক্তিযোদ্ধা।
আপনার মন্তব্য