২৮ এপ্রিল, ২০১৫ ১৭:২৪
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদকে 'দূর্নিতিবাজ' দাবি করে তার অপসারনের দাবী জানিয় জৈন্তাপুরে মানবন্ধন করেছেন গ্রাহকরা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত বাজারে মানব বন্ধন করা হয়।
হাজী কুতুবআলীর সভাপতিত্বে এবং শামীম আহমদের পরিচালনায় মানব বন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১৭পরগনার শালিস সমন্বয় কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট মুরব্বী আব্দুল হক মেম্বার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি সদস্য হানিফ মেম্বার, হাজী মোবারক আলী, ইউছুফ আলী, হাবিবুর রহমান, আবুল আহমদ, ফারুক আহমদ, ইউপি সদস্যা রাধা রানী, আতাউর রহমান আতাই, আনোয়ার হোসাইন, কামাল উদ্দিন, সাইফুল আলম, বাহারুল আলম বাহার, মাহবুব আলম, এম ফয়জুল্লাহ, কুদ্দুছ আহমদ, এরশাদ, শরীফ আহমদ, দুলাল আহমদ, এমআর মামুন, জয়নাল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন আগামী তিন কার্য দিবসের মধ্যে সিলেট-পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর দূর্নিতিবাজ জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদকে অপসারন করা না হয় তাহলে সর্বস্থরের নেতৃবৃন্দদের নিয়ে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান। মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
আপনার মন্তব্য