দিরাই প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি , ২০১৭ ২২:৫৩

দিরাই কলেজে সুরঞ্জিতের শোকসভা

সদ্য প্রয়াত আওয়ামীলীগের উপদেষ্টা দিরাই ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি দিরাই শাল্লার এমপি সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে দিরাই ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিমান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম তালুকদারের পরিচালনায় শোক সভায় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পরিচালনা কমিটির সদস্য এডভোকেট অভিরাম তালুকদার, আল ইমরান চৌধুরী, মহিবুর রহমান তালুকদার, সহকারী অধ্যাপক এএইচএম ফারুক, প্রদীপ কুমার দাস, ধীমান কির্তনিয়া, ফখর উদ্দিন চৌধুরী, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক সন্দীপন দাস, প্রভাষক অঞ্জন দাস, প্রভাষক জাহেদুল ইসলাম।

বক্তব্য রাখেন স্নাতক ২য় বর্ষের ছাত্র, আল মামুন, শরীফ রব্বানী, লিমন তালুকদার, একাদশ শ্রেনীর ছাত্র শাহাদাত হুসেন জয়, শ্রেয়সী চৌধুরী, জাহেদ মিয়া, মুহিত তালুকদার, মৌসুমি রায়, ইতি রানী, পাবেল আহমদ প্রমুখ। সভার শুরুতে সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে বিশেষ প্রার্থনা

এদিকে দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্ত স্মরনে বিশেষ প্রার্থনা ও শোক সভার আয়োজন করে উপজেলা ব্রাহ্মন পুরোহিত কল্যাণ সমিতি।

 শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে দিরাই জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে নেপাল চক্রবর্তীর সভাপতিত্বে ও নিখিল চক্রবর্তীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ব্রাহ্মন পুরোহিত কল্যাণ সমিতির আহবায়ক সুবিমল চক্রবর্তী চন্দন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা ব্রাহ্মন পুরোহিত কল্যাণ সমিতির আহবায়ক তরুনী চক্রবর্তী, সদস্য সচিব স্বপন চক্রবর্তী, বক্তব্য রাখেন ভানু চক্রবর্তী, ঋষিকেশ চক্রবর্তী, ভানু আচার্য, অনুতুষ ব্রহ্মচারী, দুর্গা প্রসন্ন চক্রবর্তী, বাবুল চক্রবর্তী, নির্মল আচার্য, মধুসূদন চক্রবর্তী, রনেশ চক্রবর্তী প্রমুখ।

 এসময়ে সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিকে ধরে রাখতে তাঁর স্ত্রী জয়া সেনগুপ্তকে আগামী উপনির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার দাবী জানান বক্তারা।

আপনার মন্তব্য

আলোচিত