চুনারুঘাট প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি , ২০১৭ ০০:২১

চুনারুঘাটের আমুরোড হাই স্কুল এন্ড কলেজের ৫০ বছর পূর্তি উদযাপন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী আমুরোড হাই স্কুল এন্ড কলেজের ২ দিন ব্যাপী ৫০ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) স্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতি চারণ, আলোচনা সভা ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে সমাপ্ত হয় অনুষ্ঠান।

স্কুলের প্রাক্তন ছাত্র ও উদযাপন কমিটির আহবায়ক মাসুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট মাধবপুর-৪ আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আকবর হোসেন জিতু, আহাম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, অধ্যক্ষ আলাউদ্দিন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, বিএনপির নেতা মোহাম্মদ আলী, ইউপি সদস্য আব্দুর রউফ, ফুল মিয়া, প্রভাষক আবু নাসের, আজগর আলী মাষ্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি তাহির মিয়া মহালদার, চুনারুঘাট উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মানিক, ধামালি চুনারুঘাট এর সভাপতি এডঃ মোস্তাক আহাম্মদ, আহাম্মদাবাদ ইউনিয়নের মেম্বার শফিকুর রহমান সাফু, ইঞ্জিনিয়ার আবুল কালাম ও চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন প্রমুখ।

অন্যান্যদের বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, উদযাপন কমিটি সদস্য মিজানুর রহমান বাবুল, সেনা সদস্য ফজল মিয়া, স্বপন আহমেদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি রইছ উল্লা, মিরাশী ইউপি আওয়ামীলীগ সেক্রেটারি আব্দুস সামাদ আজাদ, উপজেলা কৃষক লীগের সেক্রেটারী মুজিবুর রহমানসহ স্কুলের শিক্ষক/শিক্ষার্থীরা।

আলোচনা শেষে রাতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্যে ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের সমাপ্ত হয়। ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানুরাগী দাতা সদ্য সৌদি প্রবাসী মোহাম্মদ আলী ১ লক্ষ টাকা অনুদান ও ইউপি মেম্বার সফিকুর রহমান সাফু নগদ ২০ হাজার অনুদান প্রদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত