২৮ এপ্রিল, ২০১৫ ১৭:৫৩
সোমবার রাতে হবিগঞ্জে ইয়াবাসহ দু'জনকে আটক করে পুলিশ। তবে এদের একজন ছাত্রলীগ নেতা হওয়ার তাকে ছেড়ে দিয়ে অপরজনকে আটক রাখা হয়।
হবিগঞ্জের বাহুবলে ২৫ পিস ইয়াবাসহ উপজেলার উত্তর হামিদনগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে পুত্র ইউনিয়ন ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক সাহি ও আব্দুন নুরের ছেলে আল-আমিনকে আটক করে পুলিশ। পরে ছাত্রলীগ নেতা সাহিকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
এছাড়া সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার মির্জাটুলা গ্রামের ছাবু মিয়ার ছেলে আমিন আলীকে গ্রেফতার করে পুলিশ। বাহুবল মডেল থানার এসআই দেলোয়ারের নেতৃত্বে পুলিশ আমির আলীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। বাহুবল মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, আটককৃত আমিন আলী ও আল আমিনকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, নবীগঞ্জের সাতকাহন গ্রামে একটি গাভী চুরি করে নিয়ে যাওয়ার সময় ৩ চোরকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে গণধোলাই দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন উপজেলার বালিদারা এলাকার আকল আলীর ছেলে আব্বাস মিয়া, এনাতাবাদ গ্রামের আব্দুল বারিকের ছেলে রাজু মিয়া ও মাসুক মিয়ার ছেলে কুহিনুর মিয়া। আটককৃতদের
অপরদিকে, বানিয়াচংয়ের মন্দরী গ্রামের ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলী আহমেদ লস্করকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আলী আহমেদ লস্কর মন্দরী গ্রামের হাছান ওরফে হাছান লস্করের ছেলে।
পুলিশ জানায়, ২০০৯ সালে একটি ডাকাতি মামলায় আলী আহমেদ লস্করের ১৫ বছরের সাজা হয়। এরপর থেকে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে ডাকাতিসহ ৩টি মামলা রয়েছে।
আপনার মন্তব্য