সিলেটটুডে ডেস্ক

১২ ফেব্রুয়ারি , ২০১৭ ১৫:৪২

২২নং ওয়ার্ডে সিসিকের ময়লা সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন

পরিষ্কার-পরিচ্ছন্ন মহানগরী গড়ার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগে গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মহানগরীর ২২নং ওয়ার্ডে স্থাপন করা হয়েছে ময়লা সংগ্রহ কেন্দ্র।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ময়লা সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

এ সময় তার সাথে ছিলেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ জয় দেব বিশ্বাস, কার্য সহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন, উপ সহকারী প্রকৌশলী (পরিবহন) আবুল ফজল খোকন, মো. শহিদুল হাসান, ব্যবসায়ী আবু হোসেন, নাজিম বকত প্রমুখ।

এছাড়াও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব ২২ নং ওয়ার্ডের বিভিন্ন ছড়া, খাল, ড্রেনসহ উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

আপনার মন্তব্য

আলোচিত