২৮ এপ্রিল, ২০১৫ ১৮:০৯
জৈন্তাপুরের শ্রীপুরে ১৩ বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সাকাল সাড়ে ১১টায় সিলেট-তামাবিল মহাসড়কের শ্রীপুরে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশি উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম লিটন মিয়া (১৩)। সে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রামের হাবিল মিয়ার ছেলে। সে আত্মহত্যা করেছে নাকি আত্নহত্যা করেছে এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ধুম্রজ্বাল সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে গত ১ বছর পূর্বে শিশুটির মা মারা গেছেন। এর পর থেকে সে একটু শান্ত ধরনের। মঙ্গলবার সকাল ১০টায় সে আসামপাড়া এলাকায় একটি জানাজার নামাজ থেকে বাড়ী ফিরছে বলে অনেকে জানায়। এরপর তার লাশ ঝুলন্ত অবস্থায় পাোয়া যায়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনজার্চ গোলক চন্দ্র বসাক জানান- লোক মুখে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে তিনি এটিকে আত্মহত্যা বলে অভিহিত করেন।
আপনার মন্তব্য