১২ ফেব্রুয়ারি , ২০১৭ ২০:৪৭
অপরাধ দমনে নগরবাসীর সহযোগীতা চেয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া।
রবিবার সকালে সিলেট কোতোয়ালী থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সকলের সহযোগীতায় নগরীর অপরাধ কর্মকান্ড দূর করার প্রত্যয় ব্যক্ত করেন।
সহকারি কমিশনার নূরুল হুদা আশরাফির সভাপতিত্বে ও কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পুলিশের একার পক্ষে সকল অপরাধ নির্মূল সম্ভব নয়। এজন্য প্রয়োজন সাধারণ মানুষের সহযোগিতা। পুলিশ-জনতা মিলেই সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা তাদের বক্তব্যে সিলেট নগরীর ফুটপাত থেকে হকার উচ্ছেদ, চুরি-ছিনতাইরোধ, শিলং তীর খেলা নামের জুয়া বন্ধে নবাগত পুলিশ কমিশনারকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
আপনার মন্তব্য