বিশ্বনাথ প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি , ২০১৭ ১৬:৪৯

বিশ্বনাথে মসজিদ পুননির্মাণ কাজের উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে ১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে সিংগেরকাছ বাজার জামে মসজিদের পুননির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বাদ জোহর মসজিদ পুননির্মাণের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হযরতুল আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী সাহেব কিবলা ফুলতলি।

এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব মো. শরীফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও সিংগেরকাছ পাবলিক হাইস্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আবারক আলী ও মিলাদ পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা শামছুল ইসলাম নুরী।

মিলাদ ও দোয়া মাহফিলে মসজিদের মোতাওয়াল্লি মো. আবুল কালাম, সমাজসেবক হাজী নজরুল ইসলাম হান্দু, হাফিজ আরব খান, মো. রজব আলী, খলিলুর রহমান, নিজাম উদ্দিন, হাজী জমসেদ আহমদ, মাওলানা আব্দুল হান্নান, মাস্টার আনোয়ার হোসেন, মো. শামীম খান, রাজিব খান, কামাল উদ্দিন, আনোয়ার আলী, ইসলাম উদ্দিন, মুনসুর আলী, আব্দুর রুপ, আব্দুস সালাম, মাওলানা আব্দুল মছব্বির, হাজী ছোরাব আলীসহ সিংগেরকাছ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশী-বিদেশী সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত