মৌলভীবাজার প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০১৫ ১৯:১২

খাদ্যের সন্ধানে লোকালয়ে অজগর, জনতার হাতে ধরা

মৌলভীবাজারে লোকালয়ে এসে ছাগল ভক্ষণ করতে গিয়ে মানুষের হাতে ধরা পড়লো একটি অজগর সাপ

মৌলভীবাজারের প্রেমনগর চা-বাগানে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়েছে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ।

মঙ্গলবার সন্ধ্যায় অজগরটি চা-বাগানের জঙ্গল থেকে বেড়িয়ে একটি ছাগলকে কামড়ে ধরে। এই সময় চা-শ্রমিকরা দৌড়ে এসে সাপটিকে তাড়া করে ধরে ফেলে। পরে ছাগলটিকে অজগরের মুখ থেকে টেনে বের করে আনে। তবে তার আগেই ছাগলটি মারা যায়।

মৌলভীবাজার বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা ইমাম উদ্দিন জানান, অজগরটিকে উদ্ধার করে লাউয়াছড়া ইকোপার্কে রাখা হয়েছে। সেখানে সেবা শুশ্রুষা দেয়া হচ্ছে। সুস্থ হলে বনে ছেড়ে দেওয়া হবে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য শামসুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে, খাদ্য সংকট দেখা দেওয়ায় লাউয়াছড়া রিজার্ভ ফরেস্ট এলাকা থেকে অজগরটি লোকালয়ে বেড়িয়ে এসেছে। এর আগেও এরকম ঘটনা ঘটেছে।

আপনার মন্তব্য

আলোচিত