নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০১৫ ২১:০৯

ভোলাগঞ্জে অভিযান চালিয়ে বোমা মেশিন ধ্বংস


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ কোয়ারী এলাকায় অভিযান চালিয়ে বোমা মেশিন ধ্বংস করেছে টাস্কফোর্স।

বুধবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকন উদ্দিন এর নেতৃত্বে পাথর কোয়ারী  বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার মো. নিজাম উদ্দিন এর সাথে ২৪ জন বিজিবি সদস্য এবং কোম্পানীগঞ্জ থানার এসআই মোঃ আব্দুল হান্নাসহ পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়।

অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত আনুমানিক ১৫ লক্ষ টাকা মূল্যের একটি বোমা মেশিন ধ্বংস করা হয়।

অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বোমা মেশিন উচ্ছেদে জন্য টাস্কফোর্স অপারেশন পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত