নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ

২৯ এপ্রিল, ২০১৫ ২১:২৬

কমলগঞ্জে টর্নেডোয় অর্ধশত ঘর বিধবস্ত, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা

আকষ্মিক টর্নেডোয় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, পতনঊষার ইউনিয়নে বস্তি ও চা বাগান এলাকায় অর্ধশত ঘর সম্পূর্ন বিধাবস্ত ও প্রায় তিন শতাধিক ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। ঘর ভেঙ্গে পড়ায় শিশুসহ ৩ জন আহত হয়েছেন। অসংখ্য গাছ পড়ে দু’ইউনিয়নের তিনটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ও তার ছিড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বুধবার দুপুরে এ টর্নেডোয় এ ক্ষতি দেখা দেয়।

জানা যায়, আকষ্মিকভাবে টর্নেডোয় শমশেরনগর বাজার ও চা বাগান এলাকায় ৪০ টি ঘর ও পতনউষারে ১০টি কাঁচা-পাকা ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ঘর বিধ্বস্ত হয়ে শমশেরনগর বাজারে কুলসুম বেগম (৩০), শিশু ফারজানা (৫) ও সুমি (২) আহত হয়েছে। পুলিশ ফাঁড়ি, পতনউষার ইউনিয়নের ধূপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শমশেরনগর কানিহাটি চা বাগানের নাচঘরসহ প্রায় তিন শতাধিক ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। ১১ টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে। বৈদ্যুতিক তার ছিড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়েছে। এছাড়াও অসংখ্য পরিমাণে গাছ ভেঙ্গে পড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে নগদ ২৫ হাজারটাকা বিতরণ করেছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, কালবৈশাখী ঝড়ে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ও হাজিপুর ইউনিয়নেও ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত