বড়লেখা প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০১৫ ২১:৪৬

জুড়ীতে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাতিলা সাংঙ্গন টু দহপাড়া ১ কি: মি: রাস্তা পাকাকরণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি। বৃহস্পতিবার দুপুরে রাস্তাটির পাকাকরণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। রাস্থাটির পাকাকরণে ব্যয় হবে প্রায় ৪১ লক্ষ টাকা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বদরুল হোসেন, উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, জুড়ী থানা অফিসার ইনচার্জ হামিদুর রহমান, উপজেলা যুবলীগ সম্পাদক রিংকু রঞ্জন দাস, যুবলীগ নেতা বদরুল ইসলাম, জুড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখরুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত