৩০ এপ্রিল, ২০১৫ ২১:৫৬
দীর্ঘ ১১বছর পর আগামি ৮জুন সম্মেলনের তারিখ ঘোষনা করা হলো সিলেটের বিশ্বনাথ উপজেলা আ’লীগের। মোট ১শ’ ৮৮জন নেতাকর্মীকে দিয়ে কাউন্সিলার তালিকা অনুমোদন করেন সিলেট জেলা আ’লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে উপজেলা আ’লীগের বর্ধিত সভায় এ সিদ্দান্ত নেওয়া হয়েছে।
এর আগে ২০০৪ সালে বিশ্বনাথ উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বনাথ পুরনো বাজারের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
উপজেলা আ’লীগ সভাপতি হাজী মজম্মিল আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবুল আখতারের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহ্ মোশাহিদ আলী, জেলা আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এএসএম নুনু মিয়া ও উপজেলা আ’লীগ নেতা আলহাজ্ব পংকি খাঁন।
সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন বর্তমান সভাপতি হাজী মজম্মিল আলী, কার্যকরী পরিষদ সদস্য ফখরুল আহমদ মতছিন ও আলহাজ্ব পংকী খান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন বর্তমান সাধারণ সম্পাদক বাবুল আখতার ও বর্তমান সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া।
আপনার মন্তব্য