নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০১৫ ১৩:৫৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন পুলিশ কনস্টেবল আব্দুর রহমান

বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন সিলেট পুলিশ লাইনের এক কনেস্টবল। শুক্রবার রাতে সুনমাগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় সেলবরষ ইউনিয়নের আহম্মদপুরে এ ঘটনা ঘটে। নিহতের পুলিশ সদস্যের নাম আব্দুর রহমান (২২)। সে উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত আব্দুর সামাদের ছেলে। তিনি সিলেট পুলিশ লাইনে কনেস্টবলের দায়িত্বে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

শনিবার সকাল ১১টার দিকে সিলেটে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিলেট পুলিশ লাইনে আ. রহমান নামের এক কনেস্টবেল তার কর্মস্থল থেকে শুক্রবার সকালে নিজ বাড়িতে গিয়েছিল। ওইদিন বিকেলে নিজের বসত ঘরের উপরে থাকা পানির ট্যাংক পরিষ্কার করতে উঠে টিনের চালে উঠে। বিদ্যুতের তার ছিড়ে টিনের চালে বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় আ. রহমান বিদ্যুৎপৃষ্ট হয়। টিনের চালে আ. রহমানের ধাপাধাপির শব্দ শুনে পরিবারের লোকজন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করে।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে

আপনার মন্তব্য

আলোচিত