সুনামগঞ্জ প্রতিনিধি

০২ মে, ২০১৫ ১৪:১৪

সুনামগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

সুনামগঞ্জের বিভিন্ন স্থানে ফের আঘাত হেনেছে প্রাণঘাতী বজ্রপাত। শনিবার সকাল থেকে বিভিন্ন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের ৩জনই বিভিন্ন হাওরে ধান কাটছিলেন। এর মধ্যে দিরাইয়ে ৩জন, তাহিরপুরে ১জন, ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানায় ১জনের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, আজ (শনিবার) সকাল ৮টায় দিরাই উপজেলায় ভাটিপাড়া ইউনিয়নের উর্দাপাড়া গ্রামের রমজান আলীর ছেলে আব্দুল কাদের বাড়ির পাশে কালিকুটা হাওরে ধানকাটা অবস্থায় বজ্রপাতে নিহত হন। একই সময় সরমঙ্গল ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মৃত সচিন্দ্র দাসের ছেলে হরি ভক্ত দাস হাওরে ধান কাটতে গেলে বজ্রপাতে মারা যান। এদিকে সকাল ১০ টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কুনাছরা গ্রামের আবুল বাছিরের স্ত্রী রাশেদা আক্তার বাড়ির আঙ্গিনায় কাজ করার সময় ও ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার সিগরামপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আব্দুল জলিল এবং আলেক মিয়ার ছেলে রাজু মিয়া বোয়ালিয়া হাওড়ে ধান কাটার সময় এ সময় আকস্মিক বজ্রপাতে তাদেরও মৃত্যু হয়।

সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, দিরাই, তাহিরপুর ও মধ্যনগর এলাকায় বজ্রপাতে ৫জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪জন পুরুষ শ্রমিক ও একজন নারী।

আপনার মন্তব্য

আলোচিত