নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০১৫ ১৫:৫৪

জয় বাংলা পুরষ্কার পেল সিলেটের শ্রুতি

সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টি-নন্দনে লালিত সিলেটের সাংস্কৃতিক সংগঠন শ্রুতি-সিলেট জয় বাংলা ইয়ুথ আ্যাওয়ার্ড পেয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলা সংস্কৃতি চর্চায় বিশেষ অবদান রাখায় সিলেটের একমাত্র সংগঠন হিসেবে শ্রুতি-সিলেটকে এই পুরষ্কারে ভূষিত করা হয়েছে।

শনিবার দুপুর ১২ টা ২০ মিনিটে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিটিউটে প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ পুরষ্কার তুলে দেন। শ্রুতি সিলেটের সদস্য সচিব সুকান্ত গুপ্ত এ পুরষ্কার গ্রহণ করেছেন। এসময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সারাদেশের অন্যান্যরাও পুরষ্কার গ্রহণ করেছেন।

পুরষ্কার গ্রহণ করার পর অনুষ্ঠানস্থল থেকে সংগঠনের সদস্য সচিব সুকান্ত গুপ্ত বলেন, এ অর্জন শুধু শ্রুতি-সিলেট’র একা নয়, পুরো সিলেটবাসীর। এ পুরষ্কার আমাদের কার্যক্রমকে আরও দ্বায়িত্ব ও প্রেরণা বাড়িয়ে দিয়েছে। সিলেটের সংস্কৃতিচর্চায় একমাত্র সংগঠন হিসেবে আমাদেরকে মনোনীত করায় শ্রুতি পরিবার ইয়ং বাংলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। 

আপনার মন্তব্য

আলোচিত