নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০১৭ ১৬:৩৪

‘বাংলাদেশ নাগরিক আইন’ গণবিরোধী, প্রবাসীদের তৃতীয় শ্রেণির নাগরিকে পরিণত করবে

সিলেটে বিএনপির সেমিনারে বক্তারা

বর্তমান সরকার ‘বাংলাদেশ নাগরিক আইন’ নামে একটি কালো আইন তৈরি করছে। যার মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে দমিয়ে দেয়া। কিন্ত এ আইনে দেশের মানুষেরই ক্ষতি হবে। প্রবাশীরা হারাবে নাগরিকত্ব। আর জনগন বিরোধী এ আইন সরকারের পতন ঘটাবে।

শনিবার দুপুরে সিলেট নগরীর মেন্দিবাগস্থ একটি হোটেলের কনফারেন্স হলে সিলেট মহানগর বিএনপি আয়োজিত ‘বাংলাদেশ নাগরিক আইন ২০১৬ খসড়া-নাগরিক ভাবনা’ বিষয়ক আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা এমন মন্তব্য করেন।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, দেশের সব আইন জনগনের ভালোর জন্য তৈরি করা হয়। কিন্তু এ আইন জনগন বিরোধী। তিনি দেশের সর্বত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

রাজনৈতিক প্রতিহিংসা থেকে আইনটি প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, এ আইনে প্রবাসীদের তৃতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হচ্ছে। যার কারণে দেশের অগ্রগতির অন্যতম দ্বাবিদ্বার প্রবাশীরা সর্বোচ্চ ক্ষতিগ্রস্থ হবেন।

উদ্দেশ্য প্রণোদিত এ আইনটি নাগরিকত্বের বিষয়ে বৈষম্য সৃষ্টি করবে বলে মন্তব্য করেন প্রাইভেটাজাইশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। তিনি বলেন, এ আইনের কারণে নাগরিকরা সমান অধিকার থেকে বঞ্চিত হবেন। বিশেষ করে রেমিটেন্স আসা বন্ধ হয়ে যাবে। যার কারণে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হবে।

দ্বৈত নাগরিক এবং নাগরিকদের অধিকারের ক্ষেত্রে এ আইনটি ত্রুটিপূর্ন বলে উল্লেখ করে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভিসি শিক্ষাবিদ এ এফ এম ইউসুফ হায়দার, বিএফইউজে’র সাবেক সভাপতি সাংবাদিক রুহুল আমীন গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নকিব মো. নসরুল্লাহ, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের অধ্যাপক ড. সাজেদুল করীম, বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন, তথ্য ও গবেষনা সম্পাদক আজিজুল বারী হেলাল, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহ আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন ভূইয়াসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা।

সেমিনারে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

আপনার মন্তব্য

আলোচিত