হবিগঞ্জ প্রতিনিধি

০৩ মে, ২০১৫ ১৫:৪৪

হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ দেউন্দি সড়ক মোড়ে পাথর ও মাছ ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনারুল হোসেন এজাজুর (৩৫) নামে এক চালক নিহত ও ২ জন আহত হয়েছেন। তিনি যশোর সদরের হাসেমপুরের মৃত কাউছার হোসেনের ছেলে। রোববার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার সকালে ওই স্থানে সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৯৬৭৮) সাথে সিলেটগামী মাছ বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৮৯৭৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছবোঝাই ট্রাক চালক আনারুল হোসেন এজাজুর নিহত হন।

আটক হন পাথরবোঝাই ট্রাকের চালক ও হেলপার। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম জানান, নিহত আনারুল হোসেন এজাজুরের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত