বিশ্বনাথ প্রতিনিধি

২০ মার্চ, ২০১৭ ১৮:৩৯

বিশ্বনাথের সমসপুর স্কুলে চার প্রবাসী সংবর্ধিত

সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকার চারজন প্রবাসী সংবর্ধিত হয়েছেন।

সোমবার (২০ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ওই চারজন প্রবাসীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মোবারক আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের শিক্ষাক্ষেত্রে আরও অগ্রসর হতে হবে। সে জন্যে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের আরও আন্তরিক হতে হবে, সহযোগিতা করতে হবে।

সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ক্রমান্বয়ে বিদ্যালয়ের মাঠ ভরাট ও চর্তুপাশে দেয়াল নির্মাণও করা হবে। কারণ বিশ্বনাথের প্রবাসীরা শিক্ষা থেকে শুরু করে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আমাদের এলাকার প্রবাসীরাও এ বিদ্যালয়ের পরিবেশকে আরও উন্নত করতে অবশ্যই সহযোগিতা করবেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আলতাবুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য কাছা মিয়া, শিক্ষানুরাগী চৌধুরী আলী আনহার শাহান, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম, দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক অজিত চন্দ্র পাল, মাদ্রাসা শিক্ষক রাসেল খান, সংগঠক হাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আহমদ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বাবুল রহমান ও নজির আলীর সহধর্মীনি হালিমা বেগম। কোরআন থেকে তেলাওয়াত করে বিদ্যালয়ের ছাত্র সামিউল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এলাকার প্রবীণ ব্যক্তিত্ব  চেরাগ আলী, আব্দুল মানিক, নেছার আলী, আছকর আলী, আরশ আলীসহ আরও অনেকে।  

আপনার মন্তব্য

আলোচিত