২০ মার্চ, ২০১৭ ২২:০০
‘সুবিধাবঞ্চিত পথশিশুদের আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে’ মৌলভীবাজারের বড়লেখায় ৫০ জন পথশিশুর মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়েছে। গত শনিবার সকালে ফ্রেন্ডস পাওয়ার ইউনাইটেড ক্লাব সিলেট-এর বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এ শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে বিতরণ অনুষ্ঠানে সংগঠনের বড়লেখা উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী।
এতে সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ ও মিছবাহ উদ্দিন মাসুমের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শাহেদুল ইসলাম, উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক দিলওয়ার আহমেদ, সিলেট জেলা শাখার সভাপতি জেসমিন আক্তার, সহ-সাধারন সম্পাদক আব্দুর রব জীবন, সাংবাদিক ফখরুল ইসলাম, জালাল আহমদ, ইউপি সদস্য ফয়সল আলম স্বপন, কাঁঠালতলী উচ্চ বিদ্যালের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম, শিক্ষক জাকির হুসেন, জুড়ি শাখার সাধারণ সম্পাদক কিবরিয়া ইসলাম, বড়লেখা শাখার সাংগঠনিক সম্পাদক রুবেল হুসাইন, স্কাউট লিডার মোহাম্মদ আলী জয়, ক্লাবের সদস্য জুলেখা বেগম, কাজী সামিউল ইসলাম মাহি, রিয়াদ আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন হেক্সাস বড়লেখা’র পরিচালক জামিল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট শাখার তথ্য বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ মান্না, সদস্য ফাহিম আহমেদ তালুকদার, ক্লাবের বড়লেখা শাখার সদস্য জাকারিয়া আহমেদ, আব্দুল্লাহ আহমেদ, হেমায়েত হুসেন হিরো, তাহের আহমেদ, জুয়েল মাহমুদ, সুলতান আহমেদ, রিপন আহমেদ।
আপনার মন্তব্য