নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

০৩ মে, ২০১৫ ২৩:১৮

মৌলভীবাজারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সাংবাদিকতাকে সমৃদ্ধ হতে দাও- এই  প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে ২২তম বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস ।

রোববার দুপুরে প্রেস ক্লাব ও রেডিও পল্লী কন্ঠের যৌথ উদ্দ্যেগে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে দিবসটি পালনে এক সেমিনারের আয়োজন করা হয়। কর্মক্ষেত্রে, অর্থনৈতিক ভাবে, প্রতিষ্টান এবং সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের নিরাপত্তা বলয় তৈরী করে মুক্ত গনমাধ্যমকে আরো শক্তিশালী করার জোরদাবী জানিয়েছেন সেমিনারে অংশগ্রহনকারী বক্তারা। প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুবের সভাপতিত্বে বক্তব্য রাখেন রেডিও পল্লী কন্ঠের স্টেশন ম্যানাজার মেহেদী হাসান,গনমাধ্যমকর্মী  এডভোকেট রাধাপদ দেসজল, এড.আবুল কালাম জিলা , এস এম উমেদ আলী, আজাদুর রহমান আজাদ, আকমল হোসেন নিপু, নজরুল ইসলাম মুহিব, সালেহ এলাহী কুটি প্রমূখ। এ ছাড়াও জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা সাংবাদিকতায় স্বচ্চতা নিশ্চিত করে,অবাদ তথ্য প্রদানের মাধ্যমে বস্তুনিষ্ট সাংবাদিকতা এবং গনমাধ্যমের গৌরব উজ্জ্বল ইতিহাসকে সমুজ্জ্বলিত রাখাতে সরকারের সহযোগিতা বৃদ্ধির আহবান জানান। পাশাপাশি সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীও জানানো হয় সেমিনারে। সেই সাথে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালনে প্রশাসনের কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা ।



আপনার মন্তব্য

আলোচিত