২৪ মার্চ, ২০১৭ ১০:৫৫
সুপরিচিত দেশীয় ব্র্যান্ড 'প্রাণ' কোম্পানির অফিসার পরিচয়ে জঙ্গিরা বাসা ভাড়া নিয়েছিল বলে জানিয়েছেন ওই বাড়ির মালিক।
দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ওই বাড়ির মালিক উস্তার মিয়া জানিয়েছেন এমন তথ্য।
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার পাঠানপাড়া সড়কের পাশে অবস্থিত পাঁচতলা ও চার তলা বিশিষ্ট দুটি ভবনের নাম আতিয়া মহল। সিলেট নগরীর আতিয়া ট্রেভেলস্ এর স্বত্বাধিকারী দক্ষিণ সুরমার শিববাড়ির বান্দরঘাট (বন্দরঘাট)’র বাসিন্দা উস্তার মিয়া।
উস্তার মিয়া জানান, গত জানুয়ারিতে কাওসার আহমদ নামক ওই ব্যক্তি বাসা ভাড়া নেন। ভাড়া নেওয়ার সময়ে জানিয়েছিলেন প্রাণ কোম্পানির অডিট অফিসার হিসেবে কর্মরত তিনি। কাওসার আহমদের স্ত্রীর নাম মর্জিনা বলেও জানান উস্তার মিয়া।
উল্লেখ্য, শুক্রবার সকালে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে ওই বাড়িতে নারী জঙ্গি মর্জিনা সহ একাধিক জঙ্গি রয়েছে।
ঢাকা-চট্টগ্রামের ওই অভিযানের পর আটককৃত বিভিন্ন জঙ্গিদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার রাত থেকে শিববাড়ি এলাকার ৫তলা বাড়িটি ঘিরে রাখে ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
এরপর ওই বাড়ির মূল ফটকে তালা লাগিয়ে দেয় তারা। শুক্রবার ভোর রাতে ভেতরে থাকা জঙ্গিরা গ্রেনেড চার্জ করে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়। পুলিশও কয়েক দফা গুলি ছুঁড়ে।
আপনার মন্তব্য