০৪ মে, ২০১৫ ১৬:৩৪
সমাজ উন্নয়নমূলক কাজে বিশেষ অবদানের জন্য জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেয়েছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ধামাই চা-বাগানের বিজয় রুদ্র পাল। চা বাগানের শিক্ষায়, মেধার উন্নয়নেবিশেষ অবদান রাখায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
শনিবার দুপরে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিটিউটে প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ পুরষ্কার তুলে দেন।
স্বপ্নকুড়ি সমাজ কল্যান সংস্থা মৌলভীবাজার সাধারণ সম্পাদক বিজয় রুদ্রপাল এ পুরষ্কার গ্রহণ করেছেন। এসময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সারাদেশ থেকে অন্যান্যদেরও পুরষ্কৃত করা হয়।
বিজয় রুদ্র পাল জানান, এ প্রাপ্তি শুধু স্বপ্নকুড়ি সমাজ কল্যান সংস্থার একা নয়, পুরো সিলেটবাসীর। এ পুরষ্কার আমাদের কার্যক্রমের আরও দায়িত্ব ও প্রেরণা বাড়িয়ে দিয়েছে।
আপনার মন্তব্য