মৌলভীবাজার সদর উপজেলার ছয় নম্বর ওয়ার্ডের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় অভিযানে গেছে সোয়াট সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে।
এর আগে শুক্রবার রাতেই সোয়াতের একটি টিম এলাকা পর্যবেক্ষন করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বড়হাটের আস্তানায় অভিযানের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর থেকেই জঙ্গি আস্তানা সংলগ্ন এলাকাটি রেকি করা হয়েছে।
আপনার মন্তব্য