মাধবপুর প্রতিনিধি

০১ এপ্রিল, ২০১৭ ১৮:৩৮

শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এনার্জি প্রিমার কুইক রেন্টাল বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১ এপ্রিল) বিকেল পৌনে ৬ টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনর্চাজ মো. জামাল উদ্দিন শাহীন জানান, ৫০ মেগাওয়াটের ওই শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে।

তিনি আরো জানান, খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আপনার মন্তব্য

আলোচিত