নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০১৭ ২৩:৪৬

সিলেটে শিশু চারুকলা উৎসব ও চলচ্চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে আজ

সিলেট আর্ট এন্ড অর্টিস্টিক স্কুলের উদ্যোগে সিলেটে আজ (রোববার) থেকে শুরু হচ্ছে তেরোদিনব্যাপী শিশু চারুকলা উৎসব ও শিশু চলচ্চিত্র প্রদর্শনী। বিশ্ব অটিজম সচতেনতা দিবস ও বাংলা নববর্ষকে বরণ করে নিতে এ আয়োজন করা হয়েছে।

রোববার বিকেলে নগরীর কুমারপাড়াস্থ সিলেট আর্ট এন্ড অর্টিস্টিক স্কুলে এই উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। চারুকলা উৎসব ২ থেকে ৬ এপ্রিল পর্যন্ত অটিস্টিক শিশুদের জন্য এবং ৭ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ শিশুদের জন্য উনুক্ত থাকবে। প্রতিদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে এ উৎসব। এছাড়া প্রতিদিন বিকেলে আর্ট এন্ড অর্টিস্টিক স্কুলে প্রদর্শিত হবে শিশু চলচ্চিত্র। পহেলা বৈশাখে থাকবে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃৃতিক অনুষ্ঠানের।

সিলেট আর্ট এন্ড অর্টিস্টিক স্কুলের সদস্য সচিব ইসমাইল গণি হিমন জানান, চারুকলা উৎসব ও শিশু চলচ্চিত্র প্রদর্শনী ছা্ড়াও থাকবে কারুশিল্প মেলা, চিত্র প্রদর্শনী, কর্মশালা, নৃত্য ও সঙ্গীত।

আপনার মন্তব্য

আলোচিত