বিশ্বনাথ প্রতিনিধি

০২ এপ্রিল, ২০১৭ ১১:৩৫

বিশ্বনাথের চার পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১ এপ্রিল) বিকেলে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ও বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসা এই ৪টি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারির বিষয়টি মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে জানিয়ে দেয়া হয়।  

রোববার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে কোনো সভা-সমাবেশ, মিছিল, মিটিং, লাঠিসোটা ও ফটোস্ট্যাট মেশিন ব্যবহার করা যাবে না। পরীক্ষা শেষ না হওয়ায় পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছর বিশ্বনাথের বিভিন্ন কলেজ থেকে ১ হাজার ৪০ জন এবং মাদ্রাসা থেকে ৩৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

আপনার মন্তব্য

আলোচিত