০২ এপ্রিল, ২০১৭ ২০:১৭
সিলেটে নানা আয়োজনে পালিত হলো নতুন ধারার দৈনিক আমাদেরসময়ের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
রোববার নগরীর জিন্দাবাজারস্থ ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে দুই পর্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রথম পর্বে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সিলেটের প্রবীণ লোকসংগীত শিল্পী একুশে পদকে ভূষিত সুষমা দাস। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, ইমজার সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর ইকু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. ফয়সল মাহমুদ, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা, মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তোষার প্রমুখ।
কেক কাটার পর সংক্ষিপ্ত বক্তব্যে লোকসংগীত শিল্পী সুষমা দাস বলেন, পাঠকদের ভালোবাসায় আমাদেরসময় বেঁচে থাকবে। দীর্ঘ পথ চলায় আপসহীন এ গণমাধ্যম সমাজের সুবিধা-বঞ্চিত মানুষের মনে কথা তোলে ধরবে এটাই সকলের প্রত্যাশা।
তিনি বলেন, ভালোবাসা এই পথে গেছে স্লোগানকে সামনে নিয়ে আমাদেরসময় প্রমাণ করেছে পত্রিকার প্রত্যেক কর্মীই ভালোবাসা দিয়ে নতুন বাংলা গড়ার প্রত্যয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, বেঁচে থাক আমাদেরসময় আজীবন, শুভ কামনা।
প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় পর্ব আলোচনাসভায় উপস্থিত ছিলেন সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী।
আমাদেরসময়ের আঞ্চলিক প্রধান সজল ছত্রীর সভাপতিত্বে ও সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও আমাদেরসময়ের সিলেট জেলা প্রতিনিধি নুরুল হক শিপুর সঞ্চালনায় তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদেরসময় আমার প্রিয় একটি পত্রিকা। তাই এ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ উপস্থিত না হয়ে পারিনি। তিনি বলেন, আমি সকাল ১১টায় মেয়রের দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নিয়েই প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হয়েছি।
ভবিষ্যতেও এই পত্রিকার পাশে থাকবেন জানিয়ে তিনি বলেন, আমাদেরসময় দেশের কথা, দশের কথা তোলে ধরে আজ পাঠক নন্দিত হয়েছে। তাদের যাত্রা দীর্ঘ হোক।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সহসম্পাদক শাহাবউদ্দিন শিহাব, উর্বশীর প্রতিষ্ঠাতা ছড়াকার মোকাদ্দেস বাবুল, সাংবাদিক ফয়ছল আহমদ বাবলু, আব্দুল আলিম শাহ, প্রত্যুষ তালুকদার, মঈন উদ্দিন মঞ্জু, আনিস রহমান, ফয়সল আহমদ মুন্না, এইচএম শহীদুল ইসলাম, আমাদেরসময়ের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি মো. দেলওয়ার হোসেন পাপ্পু, বিশ্বনাথ প্রতিনিধি লোকমান আহমদ, সিলেটের আলোকচিত্রী একরাম হোসেন প্রমুখ।
আপনার মন্তব্য