০৪ এপ্রিল, ২০১৭ ১৫:১১
ফেঞ্চুগঞ্জ সাব স্টেশনের টান্সফর্মার বিকলসহ বিভিন্ন এলাকায় ১৭টি খুঁটি উপড়ে পড়ায় ফেঞ্চুগঞ্জসহ আশপাশের এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না।
গত কয়েকদিনের ঝড় ও শিলাবৃষ্টির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক ও কোষাধ্যক্ষ কামরানুল ইসলাম কামরান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্টেশন সক্রিয় করার।
ফেঞ্চুগঞ্জের পাশাপাশি সিলেটের অন্যান্য জেলা ও উপজেলায়ও ঝড়-বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। এই ঝড়-বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে।
আপনার মন্তব্য