০৫ মে, ২০১৫ ১৭:৩৩
বড়লেখায় ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ‘নিউ ওয়ারিয়র্স বড়লেখার’ নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার রাতে পৌর শহরের দক্ষিণবাজারস্থ আহমদ ম্যানশনের সম্মুখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ববর্তী আলোচনা সভায় সংগঠনের সভাপতি রেহান পারভেজ রিপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রিফাত আহমদের পরিচালানয় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম স¤পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, জেলা যুবলীগ সহ-সভাপতি কামরান চৌধুরী, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিদুর রহমান শিপলু, সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম, সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম প্রমূখ।
আপনার মন্তব্য