০৫ মে, ২০১৫ ২১:৪০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রলীগ সভাপতি শূভ্র জ্যোতি ঠিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনককে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ। মানববন্ধনে বক্তারা ছাত্রলীগ নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।
ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ সাগরের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, নগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক মাসুদ কামাল সুফি, ছাত্রলীগ নেতা তারেক উদ্দিন তাজ, আলী হোসেন, ইলিয়াস আহমদ পুনম, রাসেল মিয়া, আউয়াল আহমদ সোহান প্রমূখ।
আপনার মন্তব্য