০৫ মে, ২০১৫ ২১:৪৫
মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়ন বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে আবগারী ও ভ্যাট বিভাগ, সিলেটের উদ্যোগে করদাতা উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার ড. একেএম নুরুজ্জামান।
আবগারী ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. শাহীনূর কবীর পাবেলের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি সালাউদ্দিন আলী আহমদ ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার জুয়েল আহমদ।
নগরীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, মূসক ব্যবস্থা আধুনিকীকরণের মাধ্যমে ব্যবসায়ী ও করদাতাদের যথাযথ সেবা প্রদান নিশ্চিত করতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন চালু হয়েছে। এ আইন বাস্তবায়ন হলে সরকার অভ্যন্তরীণ সম্পদ আহরণের মাধ্যমে দেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
আপনার মন্তব্য