০৫ মে, ২০১৫ ২২:০২
ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রা কমাতে সিলেটে মহড়া সম্পন্ন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স । আজ বিকেলে সিলেটের কোর্ট পয়েন্ট এলাকার একটি বিপনী বিতানে মহড়া দেয়া হয় । এতে সিলেট ফায়ার সার্ভিস ও সিভির ডিফেন্সের উপ-পরিচালক জহিরুল হক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহড়ায় দমকল কর্মীরা ভূমিকম্প হলে বহুতল ভবন ধ্বসে গেলে সেখান থেকে যতটুকু সম্ভব কম সময়ে আটকে পড়া লোকজনকে উদ্ধারের কৌশল অনুশীলন করেন।
সম্প্রতি নেপালে ভয়াবহ ভূমিকম্পের সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাথে কেঁপে উঠে সিলেটও । পৃথিবীর দীর্ঘতম ফল্টলাইন ডাউকি'র অবস্থান মাত্র আড়াইশ কিলোমিটার দুরত্বের মধ্যে হওয়ায় সিলেট ভূমিকম্প ঝুকিপূর্ণ হিসেবে ঘোষনা দেন বিশেষজ্ঞরা। আর সিলেটে বহুতল ভবনের সংখ্যা বেশি হওয়াতে অধিক ক্ষয়ক্ষতির আশংকা সংশ্লিষ্টদের।
পরপর কয়েকদফা ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস বিশেষ প্রশিক্ষনসহ নগরীরর বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধিতে জোর দেয়।
আপনার মন্তব্য