নিজস্ব প্রতিবেদক

০৬ মে, ২০১৫ ১৯:৩৩

খাদিমনগরে গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, বর্তমান সরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নিয়েছে। আলোকিত মানুষ হতে হলে শিক্ষার প্রয়োজন। আর আলোকিত দেশ গড়তে হলে বিদ্যুতের প্রয়োজন। তাই ঘরে ঘরে বিদ্যুৎ পৌছিয়ে দিয়ে সরকার আলোকিত দেশ গড়ার কাজ করছে। 

তিনি গত ৫ মে মঙ্গলবার বিকেলে ৩নং খাদিমনগর ইউনিয়নের লাউগুল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে লাউগুল গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তারা মিয়া মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-২ এর ডিজিএম (কারিগরি) প্রকৌশলী মোঃ ইমদাদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইকলাল আহমদ, শিশু কিশোর মেলার উপজেলা সভাপতি আনছার আলী, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক তোরাব আলী, আব্দুস শহীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ সবুজুর রহমান, বিশিষ্ট মুরব্বী লাল মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল গনি, মুক্তার হোসেন, রমিজ উদ্দিন, মুতলিব মিয়া, ইদ্রিস আলী, আব্দুল জলিল, আব্দুল হাশিম, আব্দুল কাহির, যুবলীগ নেতা পারভেজ আহমদ, আবুল কালাম আজাদ, দেলওয়ার হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, গোয়াইনঘাট যুবলীগ নেতা জুবের আহমদ, আহমেদ হাসান, ছাত্রলীগ নেতা শাহাদত হোসেন, এমরান হোসেন, কামরান হোসেন, আফরোজ আহমদ, আব্দুল বাছিত, মাসুক আহমদ প্রমুখ।

 

 

আপনার মন্তব্য

আলোচিত