১২ এপ্রিল, ২০১৭ ২৩:৪৬
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের মাদক বিরোধী চলমান অভিযানে ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে। আটকের পর তাদেরকে বুধবার (১২ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর পৌর শহরের ইসলামপুর (আলখানা পাড়) গ্রামের মুনসুর আলীর ছেলে লিয়াকত (২৪) ও আজমিরিগঞ্জ থানার শিবপাশা গ্রামের আব্দুল হারিছের মেয়ে শিপন বেগম (২৪) মাদক সেবক করত এবং পাশাপাশি বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে আসছিল। এমন সংবাদের প্রেক্ষিতে জগন্নাথপুর থানার এ.এস.আই ফিরোজ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে স্থানীয় ইসলামপুর (আলখানার পাড়) সুইচ গেইট এলাকা থেকে আটক করে এবং সাথে থাকা ২ পিচ ইয়াবাও উদ্ধার করে।
তাদেরকে বুধবার(১২ এপ্রিল) সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে বলে অভিযানে অংশ নেয়া এ.এস.আই ফিরোজ মিয়া নিশ্চিত করেন।
আপনার মন্তব্য