ডেস্ক রিপোর্ট

০৬ মে, ২০১৫ ২০:০৩

সিলেট জেলা পুলিশের দক্ষ অফিসারদেরকে পুরস্কার প্রদান

সিলেট জেলার পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা পিপিএম অদ্য ০৫/০৫/১৫খ্রি: সিলেট জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম.শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সিলেট জেলায় কর্মরত এবং গত এপ্রিল/২০১৫ মাসের দক্ষ অফিসারদের পুরস্কৃত প্রদান করা। গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার ও প্রসিকিউশন দাখিলের উপর ভিত্তি করে সিলেট জেলায় কর্মরত বিভিন্ন অফিসারদের পুরস্কার প্রদান করা হয়।

সভায় জকিগঞ্জ থানায় কর্মরত এসআই রাজীব মন্ডলকে পাইপগান ও মাদক উদ্ধারের জন্য, কোম্পানীগঞ্জ থানায় কর্মরত এসআই শংকর নন্দী মজুমদারকে আসামীসহ রিভলভার উদ্ধারের জন্য, এসআই মোঃ শফিকুল ইসলামকে পাইপগান ও মাদক উদ্ধারের জন্য ওসামনীনগর থানায় কর্মরত এসআই গোলাম মোস্তফাকে সিএনজি গাড়ী উদ্ধার ও আপহৃত ভিকটিম উদ্ধারের জন্য, এসআই সনক কান্তি দাসকে মাদক উদ্ধার ও এসআই সাইফুল ইসলামকে পরোয়ানা তামিলের জন্য বালাগঞ্জ থানার এসআই রুমেন আহমেদকে পরোয়ানা তামিলের জন্য, বিশ্বনাথ থানার এসআই মোঃ আবুল মনসুর মির্জাকে মাদকসহ আসামী গ্রেফতারের জন্য, কানাইঘাট থানায় কর্মরত এসআই কামাল উদ্দিনকে মাদক উদ্ধারের জন্য এবং জেলা ট্রাফিক শাখায় কর্মরত টিএসআই মোঃ নজরুল ইসলাম ও টিএসআই মোঃ আবু বক্কর সিদ্দিককে অধিক সংখ্যক প্রসিকিউসন দাখিলের জন্য পুরস্কৃত করা হয়

সভায় পুলিশ সুপার সিলেট মহোদয় তার বক্তব্যে বলেন যে, দক্ষ অফিসারদের পুরস্কার প্রদানের এ ধারা অব্যাহত থাকবে এবং উক্ত পুরস্কার অফিসারদের মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধি করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। তাছাড়া জেলায় কর্মরত অদক্ষ অফিসারদেরকে সভায় তিরস্কৃত করা হয়। সভায় সিলেট জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।



আপনার মন্তব্য

আলোচিত