নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০১৭ ২০:০৮

হাওরে ডুবেছে নৌকা ও ধান

জামালগঞ্জের দুই ইউপি নির্বাচন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দুই ইউনিয়ন পরিষদের নির্বাচনে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা। দুই ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। অকাল বন্যায় ফসলহানির মধ্যেই রোববার হাওর বেষ্টিত জামালগঞ্জ সদর ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দিনভর ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফলে জামালগঞ্জ সদরে স্বতন্ত্র সাজ্জাদ আহমদ তালুকদার (আনারস) চেয়ারম্যান নির্বাচিত হন। অপরদিকে জামালগঞ্জ উত্তরে চেয়ারম্যান হন আরেক স্বতন্ত্র প্রার্থী রজব আলী (মোটর সাইকেল)।

প্রার্থীদের নির্বাচনী এজেন্ট সূত্রে এ তথ্য জানা গেছে। নির্বাচিতদের দু'জনই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

সদরে বিএনপির আরেক বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান (চশমা) ৭৫ ভােটের ব্যবধানে ও উত্তরে বিএনপির প্রার্থী আলী আক্কাস মুরাদ (ধানের শীষ) ৫০ ভোটের ব্যবধানে পরাজিত হন।

দুই ইউনিয়নেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তৃতীয় স্থান লাভ করেন।

আপনার মন্তব্য

আলোচিত