নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০১৭ ২০:২৬

পিএসসি পরীক্ষা কেন্দ্র সিলেটে স্থাপনের দাবি জাকিরের

সিলেটের ছাত্র ছাত্রীদের সুবিধার্থে বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষার কেন্দ্র সিলেটেই স্থাপন করার দাবী জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন।

রোববার বিকেলে সিলেট প্রেসক্লাবে ও সন্ধ্যায় সিলেট জেলা প্রসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই দাবি জানান।

এসময় তিনি বলেন, প্রতিটি বিভাগেই পিএসসি পরীক্ষা একটি করে কেন্দ্র স্থাপন করা দরকার। যাতায়াতের অসুবিধার কারণে অনেকে বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

জাকির বলেন, কেবল বিসিএস নয়, বিভিন্ন ব্যাংকসহ অন্যান্য বড় প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাও বিকেন্দ্রীকরণ করা উচিত। প্রতিটি বিভাগে একটি করে পরীক্ষা কেন্দ্র থাকা দরকার।

সম্প্রতি শাহজালাল বিঙ্গান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েকর্মরত সাংবাদিকদের সাথে অনাকাক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জাকির বলেন, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের কমিটি স্থগিত করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে আরো যথাযত ব্যাবস্থাও নেয়া হবে।

জাকির বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের পড়ালেখায় মনোযাগী হতে হবে। মেধাবীদেরই আগামীতে দলে মূল্যায়ন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত