১৬ এপ্রিল, ২০১৭ ২০:৪৭
হেফাজতে ইসলামের আমীর শাহ আহমেদ শফীও এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধার্মিক ও ভালো মানুষ হিসেবে আখ্যা দিচ্ছেন।-এমনটি জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
সোমবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাব ও সিলেট জেলা প্রসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জাকির।
সাম্প্রতিক কওমি মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দেয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে জাকির বলেন, “গতকাল বিয়ানীবাজারে একদল মাদ্রাসার ছাত্র আমার সাথে দেখা করেছে। তারা আমার মাধ্যমে প্রধানমন্ত্রীকে সালাম জানিয়েছে। ধন্যবাদ জানিয়েছে। এতো বছরপর তারা স্বীকৃতি পেয়েছে বলে। তাদের মুরব্বি (শফি) বলেছেন, প্রধানমন্ত্রী সম্পর্কে এতোদিন আমাকে ভুল বুঝানো হয়েছে। তিনি একজন ধার্মিক ও ভালো মানুষ এটা আমি বুঝতে পেরেছি। এই যে একটি ম্যাসেজ জাতির প্রতি, আমাদের নেত্রী ধার্মিক এবং ভালো মানুষ। যারা এতোদিন বিরোধিতা করেছে তারাও বলছে। তাই আমি মনে করি এই সময়ে এসে জাতির জন্য এটি পজেটিভ। আমরা যেহেতু ছাত্র, ছাত্র রাজনীতি করি, আর ছাত্ররাই যেহেতু স্বীকৃতি পেয়েছে এবং তারা নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছে। তাই আমরা বিষয়টিকে ভালোভাবেই দেখছি।”
জাকির বলেন, ছাত্রলীগ কখনো কোন অন্যায় কাজের সমর্থন করে না। অন্যায়কারীদের আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়ার সত সাহসও রয়েছে ছাত্রলীগের। সংগঠনের নাম ব্যবহার করে যাতে কেউ কোন বিশৃংখলা করতে না পারে এ ব্যাপারেও আমাদের সতর্ক হগতে হবে।
জাকির বলেন, সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবিসহ বিভিন্ন উপজেলায় সংগঠনেকে আরো শক্তিশালী করতে কাউন্সিলের মাধ্যমে কমিটি দেয়া হবে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এমসি কলেজ, মদন মোহন কলেজের কাউন্সিলের প্রস্তুতি চলছে বলে জানান এই ছাত্র নেতা।
আপনার মন্তব্য