জগন্নাথপুর প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০১৭ ২২:০৮

জগন্নাথপুরের পাইলগাঁও ইউপির বাজেট ঘোষণা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউপির ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ১ কোটি ৫ লক্ষ ৮২ হাজার ৪২ টাকার  বাজেট ঘোষানা করা হয়েছে।

বাজেট ঘোষনা উপলক্ষে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় স্বাধীন বাজারে আলোচনা অনুষ্টিত হয়। রোববার (১৬ এপ্রিল) দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া সভায় সভাপতিত্ব করেন। বাজেট ঘোষনা করেন ইউপি সচিব প্রবীণ রঞ্জন পুকায়স্থ।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শাহান আহমদ’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রোশনা বেগম, শরিফুল বেগম, মোছা, ছালেহা বেগম, ইউপি সদস্য আলাউর রহমা, অধ্যক্ষ আবু বক্কর মধু, আলী হোসেন, কানন মিয়া, আলী আকবর খাঁন, আবুল হোসেন, আলেখ উদ্দিন, দুরুদ মিয়া, ইউপি যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কয়ছর রশীদ, আব্দুল কাইয়ূম, সমাজ সেবক জিতু মিয়া ও আব্দুল মুকিত প্রমূখ। এসময় প্রায় শতাধিক সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত