কোম্পনীগঞ্জ প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০১৭ ২০:২৫

ভোলাগঞ্জে অভিযানে ১৯ টি বোমা মেশিন ধ্বংস

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে বোমা মেশিন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ১৯টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। তবে, এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছের নেতৃত্বে সোমবার সকাল থেকে বিকাল পযর্ন্ত চলা এই অভিযানে অংশ নেয় রেলওয়ে পুলিশ, কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। পাথর কোয়ারিতে বোমা মেশিন ব্যবহারের ব্যাপারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। অভিযানে বোমা মেশিন গুলো হাতুড়ি দিয়ে ভেঙে ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে মেশিন মালিকরা পালিয়ে যান বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ স্থানীয় সাংবাদিকদের জানান, “ভোলাগঞ্জ জিরো পয়েন্ট এলাকা একটি গুরুত্বপূর্ণ স্থান ও পর্যটন সম্ভাবনাময়। এখানে একটি কুচক্রি মহল, পাথর উত্তলনের পায়তারা করছিল তাই সেখানে নিয়মিত নজরদারীর অংশ হিসেবে এই অভিযান চালানো হয় ।”

আপনার মন্তব্য

আলোচিত