১৮ এপ্রিল, ২০১৭ ০০:০৬
সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় অবস্থিত হাসান মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি দোকান কোটা।
সোমবার (১৭ এপ্রিল) রাত ১১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে সন্ধানী ফেব্রিকস নামে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, সিলেটের উপ পরিচালক রফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরুপণ করা যায়নি।
আগুনে সন্ধানী ফেব্রিকস নামে রেডিমেড কাপড়ের দোকানটি আগুনে পুড়ে সম্পুর্ণ ছাই হয়ে গেছে। দোকানটির পাশের আরো অন্তত ৩/৪টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মার্কেটের ভেতরে অবস্থান করা দোকান মালিক রজত কান্তি গুপ্ত।
আগুন লাগার খবরে মধ্যরাতে হাসপান মার্কেট এলাকায় ভিড় করেন মার্কেটটির ব্যবসায়ীরা। আশপাশের মার্কেটের ব্যবসায়ী ও চেম্বার নেতারাও মধ্যরাতে হাসান মার্কেট পরিদর্শন করেন।
আপনার মন্তব্য