সিলেটটুডে ডেস্ক

১৮ এপ্রিল, ২০১৭ ১৬:৫৯

এসএমপি কমিশনারের সাথে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ কর্মকর্তার সাক্ষাৎ

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. গোলাম কিবরিয়ার সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ মেট্রোপলিটন স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ কর্মকর্তা মোহাম্মদ তানভীর।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় মোহাম্মদ তানভীর সিলেট নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রশংসা করেন। তিনি বলেন, নগরীর যানজট ও জনজট অনেকটা কমে গেছে। এতে করে স্বদেশী ও প্রবাসীরা স্বস্তিবোধ করছেন।

তানভীর বলেন, একসময় আইনশৃঙ্খলার অবনতিতে প্রবাসীরা দেশে ফিরতে অনিহা প্রকাশ করতেন, বিনিয়োগ করতে ভয় পেতেন। বর্তমানে সে অবস্থা অনেকটা কমেছে।

এসময় এসএমপি'র কমিশনার মো. গোলাম কিবরিয়া দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা ও বিনিয়োগ আরো গতিশীল করার আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশন ইউকে ও সোনালী স্বপ্ন বাংলাদেশের চেয়ারপারসন কামরুন নেছা মতিন শোভা, সহকারি পুলিশ কমিশনার রোকন উদ্দিন, উপ পুলিশ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ, ডিসি (ট্রাফিক) তোফায়েল আহমদ, যুব সংগঠক শেখ তোফায়েল আহমদ সেপুল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত