তাহিরপুর প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০১৭ ১৯:০৮

তাহিরপুরে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক

তাহিরপুর উপজেলা সীমান্তবর্তী এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ হারুন মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে চারাগাঁও সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১১৯৫ এর ৫০০ গজ দেশের অভ্যন্তরে কলাগাঁও মাদরাসা মাঠের সামনে থেকে তাকে আটক করা হয়। হারুন মিয়া জেলার মধ্যনগর থানার আমতরপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

গ্রেপ্তারকৃত হারুন মিয়া নিজেকে আলোকিত সকাল টোয়েন্টিফোর ডটকমের ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে দাবি করেন বলে বিজিবি জানিয়েছে।

এ ব্যাপারে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ অধীনস্থ চারাগাঁও বিওপির হাবিলদার মো.আফসার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া একটি ভিডিও রেকর্ডকারী কলম, একটি মুঠোফোন ও একটি মানিব্যাগ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক হারুন মিয়াকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে তাহিরপুর থানায়।

তাহিরপুর থানার অফিসার ইনর্চাজ নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত