সিলেটটুডে ডেস্ক

১৯ এপ্রিল, ২০১৭ ২০:৫০

প্রতিবন্ধীরা বোঝা নয়, দেশের সম্পদ: শিক্ষামন্ত্রী নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, প্রতিবন্ধীরা বোঝা নয় দেশের সম্পদ। দেশ ও সমাজের উন্নয়নে তাদেরকে যথাযথভাবে গড়ে তুলতে হবে। তাদেরকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

বুধবার (১৯ এপ্রিল) গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ’র উদ্যোগে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ঠিক তেমনি প্রতিবন্ধীদের জন্য ইন্সটিটিউট নির্মাণ সহ শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা হয়েছে তাদের উন্নয়নের জন্য। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশ আরো এগিয়ে যাবে। রাষ্ট্রের যেমন দায়িত্ব রয়েছে তেমনি সমাজের বিত্তশালীরা তাদের পাশে এগিয়ে আসা উচিত।

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ’র সাধারণ সম্পাদক শাহীদুর রহমান চৌধুরী জাবেদ এর সভাপতিত্বে ও যুবনেতা এমদাদ রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, যুক্তরাজ্য যুবলীগের সেক্রেটারি সেলিম আহমদ খান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, হ্যাল্পিং হ্যান্ডস এর উপদেষ্টা ওয়ালী খান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, আব্দুল আলিম বাবলু এমদাদুর রহমান স্বপন প্রমুখ।


আপনার মন্তব্য

আলোচিত